
ঢাকা শ্রীনগর দোহার সড়কের ফুটপাত জুড়ে
ইট বালু ব্যবসা জমজমাট পথচারীদের দুর্ভোগ
মুন্সীগঞ্জের ঢাকা শ্রীনগর দোহার সড়কটি
২২ কিলোমিটার । এ সড়কের দুপাশের ফুটপাতে ইট বালু ব্যবসায়ীদের ব্যবসা জমজমাট । প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করে। এ সড়কটি একটি ব্যস্ততম অপ্রশস্ত সড়ক ।
দুটি গাড়ি একে অপর বিপরীত মুখোমুখি চলাচলের সময় রাস্তাটির মধ্যে ফাঁকা থাকে না বললেই চলে ।
এ সময় যানবাহন চালক যদি একটুখানি অমনোযোগী হয়ে যানবাহন চালান তাহলেই ঘটে যায় দুর্ঘটনা ।
সড়কের পাশে ফুটপাতটি ও অপ্রশস্ত পথচারীদের এ ফুটপাত দিয়ে চলাচলে বেগ পেতে হয় ।
এরপর যদি ফুটপাত জুড়ে ইট বালু রাখা হয় তাহলে ফুটপাত দিয়েপথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় ।
পথচারী ভুক্তভোগীদের অভিমত ইট বালু ব্যবসায়ীদের উচিত নির্দিষ্ট ও নিরাপদ স্থানে ইট বালুর ব্যবসা করা যাতে অন্যদের দুর্ভোগ পোহাতে না হয় ।
![]()









