
শ্রীনগরে তালুকদার বাড়ির মোড়ের তোরণটি অপসারণ না করলে ঘটতে পারে দুর্ঘটনা
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা দোহার সড়কে তালুকদার বাড়ির মোড়ে ,
জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে রাজনৈতিক ব্যক্তিরা রাস্তায় তোরণ তৈরি করে পোস্টার সহ তাদের পরিচিতি তুলে ধরেন ।
নির্বাচন কমিশনার নির্বাচন ঘোষণার পর রাজনৈতিক ব্যক্তিদের গেট ও ব্যানার অপসারণের নির্দেশ দিলে ও রাজনৈতিক ব্যক্তিরা তাদের পোস্টার নামিয়ে ফেললেও তোরণটি অপসারণ করেননি ।
দীর্ঘদিন এ তোরণ টি সড়কে অবস্থানের পর বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির ফলে তোরণটির বাঁশের খুঁটি পচে গিয়ে তোরণ টি একদিকে হেলে পড়েছে ।
এ তোরণটি রাস্তার উপরে অবস্থান হওয়ায় তোরণটির নিচ দিয়ে যানবাহন চলাচল করায় যেকোনো সময়ে এ তোরণ খুলে পড়ে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা ।
আশঙ্কা প্রকাশ করছেন রাস্তা দিয়ে চলাচলরত যাত্রী ও যানবাহন চালকরা ।
তাদেরই একজন অটো রিক্সা চালক জাকির হোসেন জানান , খুব ভয় নিয়ে তোরণটির নিচ দিয়ে অটো রিক্সা নিয়ে চলাচল করে থাকেন ।
তিনি আরো জানান যে সব রাজনৈতিক ব্যক্তিরা রাস্তার উপর এ ধরনের তোরণ করেছেন তাদের নিজ উদ্যোগে এতোরণটি অপসারণ করা অতীব জরুরী ।
![]()









