
শ্রীনগর অগ্রণী ব্যাংকের প্রতারণা শিকারগ্রাহক ব্যাংকের রক্ষিত টাকা পাবেন কিনা তা নিয়ে হতাশ ও দুশ্চিন্তায়
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অগ্রণী ব্যাংকের গ্রাহকদের রক্ষিত টাকা আত্মসাৎকারি কর্মকর্তা শরিফুজ্জামান সোহাগ পুলিশের হাতে আটক হলেও ব্যাংকের রক্ষিত আমানতকারী তাদের আমানত ফিরে পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায়ও হতাশায় দিন অতিবাহিত করছেন ।
প্রথমদিকে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের আশ্বস্ত করেছিলেন ব্যাংকে রক্ষিত টাকা গ্রাহকরা ফেরত পাবেন।
বর্তমানে তারা নিরব ভূমিকা পালন করছেন বলে গ্রাহকদের অভিযোগ ।
এ ব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি ।
ব্যাংকে যারা কর্মরত রয়েছেন তারাও নিরব ভূমিকা পালন করছেন ।
প্রতিদিন অগ্রণী ব্যাংকের শত শত গ্রাহক তাদের ব্যাংকে রক্ষিত টাকা ফেরত পাওয়ার আশায় ব্যাংকের গেটে এসে ভিড় জমাচ্ছেন।
কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন আশ্বাস না পেয়ে দুশ্চিন্তা ও হতাশা নিয়ে বাড়ি ফিরছেন
![]()









