[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

নওগাঁর মহাদেবপুরের মাতাজিহাটে পথচারীদের দুর্ভোগ নিরসনে আরসিসি রাস্তা নির্মাণ

নওগাঁর মহাদেবপুরের মাতাজিহাটে পথচারীদের দুর্ভোগ নিরসনে আরসিসি রাস্তা নির্মাণ

 

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের ঐতিহ্যবাহী মাতাজিহাটে পথচারীদের দুর্ভোগ নিরসনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছে।
স্থানীয় হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এ রাস্তার ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশা করছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাস্তার ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়।
৫ নম্বর রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান সরদার বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুগম যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তিনি। এরই মধ্যে ইউনিয়নের বিভিন্ন কাঁচা-পাকা রাস্তা, কালভার্ট ও হাট-বাজারের উন্নয়ন করা হয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় মাতাজিহাটে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হলো। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের চলাচলে স্বস্তি ফিরবে।
ভবিষ্যতেও ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান চেয়ারম্যান।

Loading

Facebook
Twitter
LinkedIn