- - -

গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের নদী দিবস উপলক্ষে আলোচনা ও সেমিনার ২৭ সেপ্টেম্বর

গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের নদী দিবস উপলক্ষে আলোচনা ও সেমিনার ২৭ সেপ্টেম্বর

বৃহত্তর চট্টগ্রামের পরিবেশ সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স উদ্যোগে আগামীকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল তিনটায় নগরের স্টেশন রোডস্হ এশিয়ান এস আর হোটেলের অডিটোরিয়ামে বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান আলোচক থাকবেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর উপাচার্য ড. মোহাম্মদ আলী আজাদী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইতিহাসের পাঠশালার সভাপতি, ইতিহাস গবেষক ও লেখক সোহেল মোহাম্মদ ফখরুদ দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম -৯ আসনের সাংসদ আবু সুফিয়ান।
আরও উপস্থিত থাকবেন পরিবেশবিদ শিক্ষক, বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দ ও পেশাজীবী ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে এবং সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের উপস্থিত থাকার জন্য গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান এবং অনুষ্ঠান সমন্বয়ক মোহাম্মদ আকতার হোসেন নিজামী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa