- - -

নাগাল্যান্ডে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু 

নাগাল্যান্ডে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু

 

শনিবার (২৬ সেপ্টেম্বর ) ভারতের নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় সন্দেহজনক ভেজাল মদ পান করে গত ২ দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মোককচুং জেলায় ৮ জন এবং তুয়েনসাং জেলায় ১১ জন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ মদের উৎস ও সরবরাহ চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন। নাগাল্যান্ড পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভেসুপ্রা কেজো জানান, ঘটনার তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যায়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সন্দেহজনক ভেজাল মদের উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করাই তদন্তকারী দলের অন্যতম লক্ষ্য। মাংকলেম্বা থানায় ভারতীয় ন্যায় সংহিতা এবং নাগাল্যান্ড লিকার টোটাল প্রহিবিশন অ্যাক্টেং অধীনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং সন্দেহজনক ভেজাল মদ ও বাজেয়াপ্ত করা হয়েছে।  পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মদটির উৎপাদন, পরিবহন, বিতরণ ও বিক্রির সঙ্গে কারা জড়িত, তা জানাতে তদন্ত চলছে। সন্দেহজনক মদের সম্ভাব্য
উৎস সম্পর্কে রাজ্যের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে সন্দেহজনক মদ পান না করার পরামর্শ দিয়েছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa