
ঘোড়াঘাটের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী
ঘোড়াঘাটে ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা সুরা মসজিদ পরিদর্শন কালে সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা ঘোড়াঘাট দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করেছেন সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
আজ শনিবার দুপুরে তিনি প্রথমে ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ পরিদর্শন করেন। এরপর উপজেলার ঐতিহাসিক সুরা মসজিদ পরিদর্শন করেন।
এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো.জেদান আল মুসা পিপিএম,উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন,সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো.মাহমুদ হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো.মাহফুজুর রহমান লাবলু, উপজেলা ও পৌর বিএনপিসহ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
![]()









