- - -

উদয়পুরে সৎসঙ্গ বিহারে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯ তম জন্ম মহা মহোৎসব উদযাপিত 

উদয়পুরে সৎসঙ্গ বিহারে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯ তম জন্ম মহা মহোৎসব উদযাপিত

 

ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার উদয়পুর শ্রী বিগ্রহ সৎসঙ্গ মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৯ তম জন্ম মহা মহোৎসব বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়াকর্মের মধ্য দিয়ে প্রতিপালিত হয়েছে। এই জন্ম মহা মহোৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। তন্মধ্যে ব্রাহ্ম মুহূর্তে নহবৎ, ভোর ৪টা ৩০ মিনিটে উষা কীর্তন সহ নগর পরিক্রমা, প্রাতঃ ৫টা ৯ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা, প্রনাম, বিশ্বশান্তি কল্পে নামজপ ও সদগ্রন্থাদি পাঠ, সকাল ৭টা ৫ মিনিটে জন্মলগ্ন ঘোষণা ও সমবেত প্রার্থনা, বিশ্ব মঙ্গল কামনায় নামজপ, সত্যানুসরণ ও নারীর নীতি গ্রন্থপাঠ, সঙ্গীতানুষ্ঠান, বিকাল ২ টায় ভান্ডারার মহাপ্রসাদ বিতরণ করা হয়। তৎসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উক্ত মহোৎসবে বিভিন্ন স্থান থেকে ৫ সহস্রাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa