- - -

আসামের শোণিতপুরে ট্রাক- ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

আসামের শোণিতপুরে ট্রাক- ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

 

আসামরাজ্যে ভয়াবহ পথ দুর্ঘটনা। শোণিতপুর জেলায় শুক্রবার (১১ সেপ্টেম্বর ) মধ্যরাতে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ১৫ নম্বর জাতীয় সড়কে বালিপাড়ার মিট – ছাপ্লাই এলাকায় একটি ট্রাকের সঙ্গে চার চাকা ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান গোবিন্দ হাজারিকা, পাপু বরা, নয়ন স্বর্গীয়ারি, প্রাঞ্জল বণিয়া ও সঞ্জয় মেচ। জানা গেছে, মৃত ৫ জনেরই বাড়ি বঁটাবাড়ি এলাকায়। দুর্ঘটনায় ইকো গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটির ভিতর থেকে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার হয়েছে বলে ও জানা গেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির নম্বর AR-04A2696 এবং ইকো গাড়িটির নম্বর AS-12AP6300। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে গাড়ি ২টির গতিবেগ, চালকদের ভূমিকা সহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa