- - -

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার

Print News

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার

 

উলামায়ে আওলাদে খোলাফায়ে গাউসুল আজম মাইজভান্ডারীর সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত মহতি অনুষ্ঠানে খোলাফায়ে গাউসুল আজম মাইজভান্ডারীর আওলাদ বৃন্দ, বিশিষ্ট আলেমে দ্বীন, মাইজভান্ডারী গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক, গুণীজনরা উপস্থিত ছিলেন। ১২ সেপ্টেম্বর, শনিবার, বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে-৪০১ নং রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল: কোরআন-সুন্নাহর আলোকে ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দালিলিক প্রমাণ গুরুত্ব ও তাৎপর্য। পীরে তরিকত শাহ্ছুফী সৈয়দ আবু মুহাম্মদ নুরুল আতাহার বিল্লাহ্ সুলতানপুরী (মঃ) সভাপতিত্বে শাহ্জাদা সৈয়দ আবুল ফজল মুহাম্মদ সাইফুল্লাহ্ সুলতানপুরী সঞ্চালনায় সেমিনারে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন পীরে তরিকত শাহ্জাদা শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ্ ফারুকী চরণদ্বীপি (মঃ) , পীরে তরিকত হজরত শামুনুর রশিদ আমিরী (মঃ), প্রফেসর শফিউল গণী চৌধুরী, শাহ্জাদা সৈয়দ মুহাম্মদ কুতুব উদ্দীন রাসেল, শাহ্জাদা সৈয়দ মুহাম্মদ মোকাররম আমিরী, সৈয়দ মুহাম্মদ মেসবাহ্ উদ্দীন, ইঞ্জিনিয়ার মোজাফফর আহমদ , শাহ্জাদা মুহাম্মদ ইকরাম আহমদ নজুভান্ডারী। সেমিনারের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন হজরত মাওলানা শাহ্জাদা সৈয়দ আবুল ফজল মুহাম্মদ মনছুর উল্লাহ্ সুলতানপুরী , হজরত মাওলানা সৈয়দ মুহাম্মদ মাসুম কামাল আল্-আজহারী, হজরত মাওলানা শেখ সাইফুল্লাহ্ ফারুকী চরণদ্বীপি, হজরত মাওলানা মুফ্তি মাওলানা সৈয়দ মুহাম্মদ ইয়াকুব অলিউল্লাহ্ কাঞ্চনপুরী আল্-হোসাইনী, হজরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ফয়সাল আবেদীন ফরহাদাবাদী প্রমুখ। পরিশেষে দোয়া, মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa