- - -

আসামের গোয়ালপাড়ায় ছেলের হাতে বাবা খুন ! 

Print News

আসামের গোয়ালপাড়ায় ছেলের হাতে বাবা খুন !

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) আসামরাজ্যের গোয়ালপাড়া জেলার দুধনৈয়ের দ্বারাপাড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ছেলের হাতে খুন হয়েছেন সুভাষ রাভা নামে একব্যক্তি।
অভিযোগ, পারিবারিক কলহের জেরে প্রসাদ রাভা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাবা সুভাষ রাভাকে আঘাত করেন। এর ফলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রসাদ রাভা। অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে  পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকান্ড বলে মনে করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ বাহিনী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa