
পাঁচবিবিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ২ দুই ব্যবসায়ী গ্রেফতার
জয়পুরহাটের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে পাঁচবিবিতে ২ মাদক কারবারিকে মাদকসহ আটক করেছে।
৫ই আগস্ট বুধবার রাতে বালিঘাটা বাজার তিন মাথায়
মাদকবিরোধী অভিযানে মাদকসহ মৃত হযরত আলীর ছেলে রেজোয়ান হোসেন মন্ডল (৪২) ও বীরনগর গ্রামের
মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রায়হান কবির রাজু কে ৭২ ইয়াবা ট্যাবলেট ও ১৬২ পিস টাপেন্ডাডল ট্যাবলেট
হাতেনাতে আটক করা হয়।
জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ সাংবাদিকদের জানান,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে
মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করে মাদকসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়,
গ্রেফতারের পর বিচারের জন্য তাদেরকে জয়পুরহাট আদালতে প্রেরন করা হয়েছে।
![]()









