- - -

অতঃপর প্রেমিকের বন্ধুদের ধর্ষণের শিকার কিশোরী, গ্রেফতার তিন যুবক

Print News

ফেসবুকে প্রেমের সম্পর্ক:
অতঃপর প্রেমিকের বন্ধুদের ধর্ষণের
শিকার কিশোরী, গ্রেফতার তিন যুবক

 

সুনামগঞ্জে ১৭ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) বিকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা ও ওসি রতন শেখসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া এলাকার সোহেল মিয়া (৩০), গণিপুর এলাকার মো. এরশাদ (৩৪) এবং বড়পাড়া এলাকার মাসুম মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে ফেসবুকের মাধ্যমে সিলেটের বিশ্বনাথের ওই কিশোরীর সাথে সুনামগঞ্জের ভৈরব নামে এক যুবকের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে কিশোরী সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে দেখা করতে আসেন। দেখা হওয়ার পরে কিশোরী জানতে পারেন ভৈরব হিন্দু ধর্মের লোক। ভৈরব তখন জানায় তারা দুজনই ভিন্ন ধর্মের লোক হওয়ায় প্রেমের সম্পর্কে সামনে এগিয়ে নিতে সম্মত হয়নি। পরবর্তীতে ভৈরবের বন্ধু সিএনজি চালক সোহেল মিয়ার সাথে ওই কিশোরীর পরিচয় হয়। তিন সন্তানের জনক সোহেল মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে তার ওয়েজখালির বাসায় ১৫-১৬ দিন আটকে রাখেন এবং সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।

গত ১ মার্চ সোহেলের মায়ের সাথে কিশোরীর ঝগড়া হলে, সোহেল তাকে তার বন্ধু এরশাদের বাসায় রেখে সিলেটে চলে যান। সেখান থেকে কিশোরী বাড়ি ফিরতে চাইলে, এরশাদ ও মাসুম তাকে সিলেটে পৌঁছে দেওয়ার কথা বলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ এলাকায় নিয়ে যায়। সেখানে মাসুমের সহায়তায় অটোরিকশার ভেতরেই দিনেদুপুরে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে এরশাদ। পরে তাকে একটি গোপন স্থানে আটকে রাখা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় কিশোরীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা বিভাগের একজন কর্মী ওই কিশোরীর সঙ্গে দেখা করে কথা বলেন। পরে কিশোরী বাদী হয়ে ধর্ষক সোহেলসহ তিনজনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ সোহেলসহ তিনজনকে গ্রেপ্তার করে ও সিএনজিটি জব্দ করে।

​সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা গুরুত্বের সাথে বিষয়টি আমলে নেই। এসআই জহির হাসপাতালে গিয়ে ভিকটিমের জবানবন্দি গ্রহণ করেন। এরপর পুলিশের একটি বিশেষ টিম ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa