
চরভদ্রাসনে নবনির্বাচিত এমপি মোঃ শহিদুল ইসলামের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম (ফরিদপুর-৪) মহোদয়ের সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মোঃ শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি এমপি মোঃ শহিদুল ইসলাম উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সুসমন্বয় বজায় রেখে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন নবনির্বাচিত এমপি মোঃ শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, বিআরডিবি কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেফাতুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হোসেন, ভেটেরিনারি সার্জন রবিউল ও আবু হানিফ সিদ্দিক, উপজেলা সমবায় অফিসার ইয়াকুব আলী, একাডেমিক সুপারভাইজার ইয়াহিয়া মাহমুদ এবং আনসার ভিডিপি কর্মকর্তা সোনালী আক্তার।
সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
![]()









