- - -

পাঞ্জাবে সড়কের পাশে সুটকেস থেকে উদ্ধার মহিলার অর্ধদগ্ধ দেহ

Print News

পাঞ্জাবে সড়কের পাশে সুটকেস থেকে উদ্ধার মহিলার অর্ধদগ্ধ দেহ

 

জাতীয় সড়কের পাশে পড়ে আছে সুটকেস। আর সেই সুটকেস থেকে উদ্ধার হয়েছে এক মহিলার অর্ধদগ্ধ দেহ। পাঞ্জাবের ভাতিন্ডা এলাকার ঘটনা। বুধবার (১১ ফেব্রুয়ারী ) ওই লাল সুটকেস থেকে উদ্ধার হওয়া মহিলার পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের পাশে বেহমান দিওয়ানা গ্রামের কাছ থেকে উদ্ধার হয় লাল রঙের সুটকেস। কৃষি জমিতে কাজ করতে যাওয়ার সময় ওই সুটকেস দেখতে পান স্থানীয়রা। তাঁরাই পুলিশে খবর দেয়। এলাকার ডেপুটি পুলিশ সুপার হরবিন্দর সিং জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পরেই সেখানে যায় পুলিশ। ওই সুটকেস থেকে এক মহিলার অর্ধদগ্ধ দেহ পাওয়া যায়। পুলিশ সেখানে তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় কুকুরকে ও। ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক দলের সদস্যরা। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। মহিলার পরিচয় জানা যায়নি। তবে মৃতের বয়স আনুমানিক ২০ বছর। পুলিশ সূত্রে খবর, মহিলার দেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তা দেখেই পুলিশের সন্দেহ ওই মহিলাকে খুন করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa