- - -

পাঞ্জাবে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে মারার ভিডিও ইনস্টাগ্রামে দিলেন যুবক

Print News

পাঞ্জাবে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে মারার ভিডিও ইনস্টাগ্রামে দিলেন যুবক

 

পাঞ্জাবের সাংগ্রুর জেলায় ভয়াবহ হত্যাকান্ড। কুড়ুল দিয়ে একের পর এক কোপে গলা কেটে স্ত্রীকে খুন করলেন একব্যক্তি। নৃশংস হত্যার ভিডিও রেকর্ড করে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। এরপর স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন যুবক। পুলিশ জানান, ” স্ত্রীকে খুন করেছি”। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম কুলদীপ সিং। গ্রামের প্রাক্তন প্রধানের ছেলে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী ) তিনি খুন করেন স্ত্রী হরকীর্তন কাউরকে। দম্পতির তিন সন্তান দশ ও আট বছরের দুই কন্যা এবং ছয় বছরের ছেলে রয়েছে। লেহরাগাগা শহরের ডিএসপি রণবীর সিং জানান, পিটিয়ে ও কুপিয়ে তরুণীকে হত্যা করেছেন কুলদীপ। অত্যাচারের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে আপলোড করেন তিনি। ভিডিওতে দেখা গিয়েছে কুড়ুলের মতো একটি ধারালো অস্ত্র দিয়ে অভিযুক্ত বারবার স্ত্রীকে কোপাছে। শুরুতে রক্তাক্ত তরুণী শ্বাস নিচ্ছেলেন। কিন্তু তরুণীর গলায় লাগাতার কুড়ুলের কোপ দিতে থাকেন কুলদীপ। একসময় নিথর হয়ে যান তরুণী। এর পরেই অভিযুক্তকে বলতে শোনা যায়, ” ওকে খুন করেছি”। স্ত্রী খুনে অভিযুক্ত কুলদীপ সিংকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa