- - -

মিঁয়াদের আসাম ছাড়ার নিদান দিয়ে তীব্র হুংকার ডঃ হিমন্ত বিশ্বশর্মার

Print News

মিঁয়াদের আসাম ছাড়ার নিদান দিয়ে তীব্র হুংকার ডঃ হিমন্ত বিশ্বশর্মা

 

ভারতের আসাম বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা। এবার তাঁর সরাসরি নিশানায় রাজ্যের ” মিঁয়া” সম্প্রদায়। নির্বাচনী জনসভা থেকে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, যতদিন তিনি আসামের মসনদে থাকবেন, ততদিন মিঁয়াদের দুর্ভোগ কাটবে না। এমনকি তাঁদের আসাম ছেড়ে চলে যাওয়ার বার্তা ও দিয়েছেন তিনি। হিমন্ত বিশ্বশর্মার দাবি, এই মিঁয়ারা আসলে বাংলাদেশের বাসিন্দা। খুলনা অঞ্চল থেকে তাঁরা আসামে অনুপ্রবেশ করেছেন। তিনি বলেন, ” আমি জানি মিঁয়ারা আমাদের ভোট দেবে না। ওদের উচিত বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া। ” তাঁর সাফ কথা, সরকার যদি মিঁয়াদের জন্য সমস্যা তৈরি করে, তবেই তারা আসাম ছেড়ে চলে যেতে বাধ্য হবে। তিনি জানান, যতদিন তিনি মুখ্যমন্ত্রী আছেন, ততদিন মিঁয়াদের ” কপালে দুঃখ” রয়েছে। ভোটের অংক কষেই যে হিমন্তের এই ” মিঁয়া বিরোধী নীতি, তা রাজনৈতিক মহলের ধারণা। ভোটার তালিকা থেকে মিঁয়াদের নাম বাদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ” মিঁয়ারা যাতে ভোট দিতে না পারে, তার জন্য আমরা প্রাথমিক ব্যবস্থা নিয়েছি। যখন আসামে এসআইআর হবে, তখন অন্তত ৪- ৫ লক্ষ মিঁয়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa