- - -

কক্সবাজারে ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

img 20261120 wa0078
Print News

কক্সবাজারে ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পাওনা টাকার বিরোধে ২০১৮ সালে গুলি করে হত্যার অভিযোগ

 

কক্সবাজারে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যার মামলায় দীর্ঘদিনের পলাতক আসামি মো. ফারুককে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

এসআরবি-১৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফারুক তার আপন ছোট ভাই আবদু শুক্কুর (১৯) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২৫ মে বিকেল ৪টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা ফুটখালী মসজিদের সামনে কাজের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আবদু শুক্কুরকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়েন ফারুক। এতে তার মৃত্যু হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা করা হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত পলাতক আসামি ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তার ফারুক কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার সিরাজুল হকের ছেলে।

এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa