- - -

কারাবন্দী জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুর ৮০তম জন্মদিন উপলক্ষ্যে জাসদের রাজনৈতিক সভা অনুষ্ঠিত

img 20261120 wa0070
Print News

কারাবন্দী জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুর ৮০তম জন্মদিন উপলক্ষ্যে জাসদের রাজনৈতিক সভা অনুষ্ঠিত

 

হাসানুল হক ইনুর প্রতি রাজনৈতিক প্রতিহিংসা ও অবিচারের অবসান, মিথ্যা দন্ড ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)খবর বাপসনিউজ ও আইবিএননিউজ।জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুর ৮০তম জন্মদিন উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর কমিটির উদ্যোগে গত ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৪টায় কর্নেল তাহের মিলনায়নে তার প্রতি রাজনৈতিক প্রতিহিংসা ও অবিচারের অবসান, মিথ্যা দন্ড ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি দাবিতে একটি রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়। জাসদ ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে ও জাসদ কেন্দ্রীয় কমিটির জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই রাজনৈতিক সভায় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, মীর্জা মো: আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-সম্পাদক আলী হাসান তরুন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রতন কুমার দাস, মনিরুল হক, হুমায়ন কবির সরদার, কনক বর্মন, ঢাকা জেলা জাসদের সহ-সভাপতি আইয়ুব আলী খান, জাতীয় যুব জোটের সহ-সভাপতি শুভংকর দেব বাপ্পা, শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সাংগঠনিক সম্পাদক টুটুল সরকার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন,
বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিক, দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রসেনা, গণতান্ত্রিক সংগ্রাম, শোষিত বঞ্চিত মানুষের মুক্তির সংগ্রামের নেতা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ৮০তম জন্মদিনে কারাগারে কারা অন্তরালে কাটানো সমগ্র জাতির জন্য লজ্জাজনক। বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাইয়ে মেটিক্যুলাস ডিজাইনে জঙ্গীবাদী উত্থান ও হামলার সাথে যুক্ত ৫ আগস্টের ক্যুদেতার মাধ্যমে ক্ষমতা দখলকারী অবৈধ অসাংবিধানিক সরকার গায়ের জোরে দেশের আইন আদালত উলটে দিয়ে স্বাধীনতা সংগ্রামী ও মুক্তিযোদ্ধাদের উপর রাজনৈতিক প্রতিশোধ নেয়া, প্রতিহিংসা চরিতার্থ করা শুরু করে। ২০২৪ সালের ২৬ আগস্ট কোনো মামলা ও অভিযোগ ছাড়াই হাসানুল হক ইনুকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই কোনো তদন্ত অনুসন্ধান ছাড়াই শতাধিক মিথ্যা মামলা দায়ের করে। সরকার ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতকে গায়ের জোরে উলটে দিয়ে সেই আদালতেই একটি মিথ্যা মামলায় হাসানুল হক ইনুর বিচারের নামে প্রহসন শুরু করে। সাজানো বিচারে পূর্বনির্ধারিত ফরমায়েসী রায়ে তার বিরুদ্ধে ৩টি পৃথক অভিযোগে পৃথক পৃথক ১০ বছর করে ৩০ বছর সাজা দেয়। সরকার পক্ষ তাকে মৃত্যুদন্ড দিতে না পেরে প্রকাশ্যেই ঘোষণা দেয় তার বিরুদ্ধে আরো মামলা ও বিচার হবে। সরকার পক্ষের ঘোষনার কয়েকদিনের মধ্যে সে পরিবর্তিত নিয়ন্ত্রিত আদালতে প্রসিকিউশন আরেক মামলায় তাকে আসামি হিসাবে যুক্ত করে বিচারিক প্রক্রিয়া শুরু করে। আইসিটি মামলা ছাড়াও হরদরের মামলায় গ্রেফতার দেখানোর জন্য এক দুইদিন পরই তাকে বিভিন্ন আদালতে হাজির করা হয়। পুলিশের বিভিন্ন হাজতখানায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। কারাবন্দী ৮০ বছর বয়স্ক একজন রাজনীতিকের দিন যায় দন্ডের দিন গুনে, আদালতে হাজিরা দিয়ে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের উত্তর দিয়ে। আজ ৮০তম জন্মদিনেও জননেতা হাসানুল হক ইনুর সারাদিন কেটেছে উল্টে দেয়া আইসিটির কাঠগড়ায় দাঁড়িয়ে। বক্তারা বলেন, জননেতা হাসানুল হক ইনু চরম প্রতিহিংসা ও হয়রানির শিকারে পরিনত হয়েছেন। তারা, হাসানুল হক ইনুর প্রতি রাজনৈতিক প্রতিহিংসা ও অবিচারের অবসান, মিথ্যা দন্ড বাতিল, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি দাবি করেন। বক্তারা,
হাসানুল হক ইনুর ৮০তম জন্মদিনে তার মুক্তির দাবিতে দেশের বিবেকবান মানুষ এবং দেশ-বিদেশের সকল মানবাধিকার সংস্থাকে সোচ্চার হবার, মুখ খুলবার আহবান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa