- - -

সাজেদা চৌধুরীকে আওয়ামী লীগের স্মরণ

Print News

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের সাবেক উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতারা। আজ ১১ সেপ্টেম্বর সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা তারা।
সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানোর পর কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ ও আব্দুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
পরে নেতারা সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগে সৈয়দা সাজেদা চৌধুরীর অবদান অপরিসীম। তিনি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করে গেছেন। আমরা সেই আদর্শ নিয়ে এগিয়ে যেতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার বিচারের দাবিতে মাজেদা চৌধুরী সোচ্চার ছিলেন বলেও উল্লেখ করেন তারা।
সৈয়দা সাজেদা চৌধুরী ২০২২ বছরের ১১ সেপ্টেম্বর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মারা যান। তিনি ফরিদপুর-২ (নগরকান্দা, সালতা ও সদরপুর আংশিক) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের উপনেতা ছিলেন।
সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরা জেলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ ও মা সৈয়দা আছিয়া খাতুন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa