
এক মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন আতিকুল: পথ চেয়ে কাঁদতে কাঁদতে পাথর বৃদ্ধ বাবা-মা
ময়মনসিংহে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সন্তান আতিকুল ইসলামের (৩৫) শোকে দিশেহারা হয়ে পড়েছেন তার বৃদ্ধ বাবা-মা। গত এক মাস ধরে আদরের সন্তানের কোনো হদিস না পেয়ে চোখের জলে দিন কাটছে তাদের। গত ৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। এ ঘটনায় ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ আতিকুলের পিতা মো. রবি হোসেন গত ১২ ডিসেম্বর থানায় এই জিডি দায়ের করেন:
জিডি নং: ১১৪৮
জিডি ট্রাকিং নং: NL40IY
কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে ময়মনসিংহ শহরের ১৯ নং ওয়ার্ডের আক্কুর মসজিদ সংলগ্ন আলিয়া মাদ্রাসা রোড নিজ বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বের হন আতিকুল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় তার বাবা-মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তারা। তাদের আকুল আবেদন, যেভাবেই হোক আমাদের সন্তানকে আমাদের বুকে ফিরিয়ে দিন।
থানায় দেওয়া তথ্য অনুযায়ী আতিকুলের শারীরিক বৈশিষ্ট্য উচ্চতা ও গায়ের রং: ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা।
মুখমণ্ডল লম্বাটে, মাথায় ছোট কালো চুল এবং মুখে হালকা দাড়ি আছে।
মানসিক অবস্থা: তিনি মানসিকভাবে অসুস্থ এবং লোকজনের সাথে কথা বলতে চান না।
নিখোঁজের সময় তার পরনে ছিল লাল রঙের শার্ট এবং চেক ট্রাউজার।
সন্ধান দাতাদের জন্য পুরস্কার ও যোগাযোগের যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে মানবিকতার খাতিরে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে:
০১৬৭৫-৭০৬৫৭২ (পিতা- মো. রবি হোসেন)
০১৭১০-৭৭৬৬৬৫ (এসআই আনিসুর রহমান, কোতোয়ালী মডেল থানা)
০১৭৫৮-৫৩৫২৭২ / ০১৭৯১-৪০৫৬২১
সন্ধানদাতাকে পরিবারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার বা যথাযথ সম্মানি প্রদান করা হবে।
![]()









