- - -

চরভদ্রাসনে গণভোটের পক্ষে প্রচারণায় ভোটের গাড়ির প্রচার

Print News

চরভদ্রাসনে গণভোটের পক্ষে প্রচারণায় ভোটের গাড়ির প্রচার

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আসন্ন গণভোটকে সামনে রেখে গণভোটের পক্ষে প্রচারণা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার উপজেলার জনবহুল এলাকায় ভোটের গাড়ি নিয়ে প্রচারণা চালানো হয়।

ভোটের গাড়িতে মাইকিংয়ের মাধ্যমে গণভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ সময় প্রচারকরা সাধারণ ভোটারদের গণভোটে অংশগ্রহণ এবং পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। গাড়িটি উপজেলার সদর বাজারে অবস্থান করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গণভোট সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে। ভোটের গাড়ির প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে।

প্রচারকারীরা জানান, গণভোট জনগণের মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa