- - -

মিরপুর বন্ধুসভায় নতুন নেতৃত্ব

Print News

মিরপুর বন্ধুসভায় নতুন নেতৃত্ব

 

বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরে অবস্থিত অরাজনৈতিক, সামাজিক ও যুব সংগঠন মিরপুর বন্ধুসভার ২০২৬ সালের কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক মূল্যায়ন বৈঠক ও সাধারণ সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আলোচনার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

নতুন কার্যনির্বাহী পর্ষদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মিরপুরের একটি স্বনামধন্য প্রাইভেট স্কুলের শিক্ষক সাজু আহম্মেদ। জেনারেল সেক্রেটারী পদে নির্বাচিত হয়েছেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার স্বদেশ বিশ্বাস জয়ন্ত এবং অর্গানাইজিং সেক্রেটারী হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার ইঞ্জিনিয়ার নাসরিন আক্তার মনি।

নতুন নেতৃত্ব মিরপুর বন্ধুসভার সামাজিক, মানবিক ও যুব উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের সদস্যরা। একই সঙ্গে এলাকার সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।

এই নতুন কমিটি মিরপুর এলাকার সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বেগবান করতে কাজ করবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, মিরপুর এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য। সংগঠনের সদস্যরাও নতুন কমিটির প্রতি আস্থা ও শুভকামনা জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa