- - -

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Print News

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে মাহফুজার রহমান মামুন ব্যাপারীর চাতালে ভূরুঙ্গামারীর মহিলাদের নিয়ে মতবিনিময় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২০ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় ভূরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের মহিলাদের নিয়ে ২৫ কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার সহধর্মিনী শামীমা আরা আপনের মতবিনিময় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ জিল্লুর রহমান রাসেল । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৫ কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার সহধর্মিনী শামীমা আরা আপন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহফুজার রহমান মামুন ব্যাপারী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমন্বয়ক সদর ইউনিয়ন কাজী নিজাম উদ্দিন, বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সমন্বয়ক সদর ইউনিয়ন মাহফুজার রহমান মামুন ব্যাপারী,সদস্য সচিব উপজেলা বিএনপির শহিদুল ইসলাম আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির রফিকুল ইসলাম , প্রধান সমন্বয়ক নির্বাচন কমিটির কাজী গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa