- - -

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২ মাওবাদী নিহত 

Print News

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২ মাওবাদী নিহত

 

মাওবাদী সন্ত্রাস দমনে ফের সাফল্য। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও কোণঠাসা মাওবাদীরা। এ অভিযানে অন্তত ২ মাও নেতা নিহত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি ) রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর – পশ্চিম বিজাপুরের জঙ্গল ঘেরা এলাকায় অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। শনিবার (১৭ জানুয়ারি ) সকাল থেকে শুরু হয় ২ পক্ষের গুলির লড়াই। তাতেই মৃত্যু হয় নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী ) এর সশস্ত্র শাখা পিএলজিএ ( পিপলস লিবারেশন গেরিলা আর্মি ) এর ২ সদস্য।  একই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র এবং বিস্ফোরক। সূত্রের খবর, মাওবাদী শীর্ষ নেতা পাপা রাওসহ অন্যান্য মাওবাদীদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa