- - -

উত্তরপ্রদেশে প্রাক- বিবাহ অনুষ্ঠানে শূন্যে গুলি, ২ নাবালকের মৃত্যু

Print News

উত্তরপ্রদেশে প্রাক- বিবাহ অনুষ্ঠানে শূন্যে গুলি, ২ নাবালকের মৃত্যু !

 

প্রাক- বিবাহ অনুষ্ঠান। চলছিল নাচগান। আনন্দে মুখরিত চারদিক। শূন্যে চলছিল গুলি। আর সেই উদযাপনের মুহূর্তই ডেকে আনল তীব্র শোক। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাল ২ নাবালক। শনিবার (৬ ডিসেম্বর ) রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ইটাহতে। মৃতদের নাম সুহালি (১২) এবং শাহখাদ (১৭)। এদিন ইটাহর উমাই আসাদনগর গ্রামে একটি প্রাক- বিবাহ অনুষ্ঠান চলছিল। নাচগান আনন্দে মেতেছিল সকলে। সেই সময় আচমকাই আনন্দ উদযাপন করতে গিয়ে একব্যক্তি শূন্যে গুলি ছোঁড়েন। অভিযোগ, ওই গুলিতে মৃত্যু হয় ২ নাবালকের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa