- - -

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বাঁশখালীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

Print News

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বাঁশখালীতে
পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

 

চট্টগ্রামের পরিবেশ, কৃষি, জলবায়ু ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স’ এবং চট্টগ্রামের পথশিশু ও অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন ‘অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় বাঁশখালী উপজেলা ভূমি অফিস চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, বৃক্ষরোপণ এবং শীতকালীন সবজি ও সৌন্দর্যবর্ধনে ফুলের চারা বিতরণ কর্মসূচি চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

IMG 20251127 WA0026 300x254
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্যসচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া এন্ড কমিউনিকেশন) নজীব চৌধুরী, সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, আকতার হোসেন শাকিল।
এ সময় উপস্থিত আরও ছিলেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমেন মোল্লা, চট্টগ্রাম ইউনিট লিডার মো. ফোরকান আলী, কাউছার শরীফ নয়ন, শিক্ষা সম্পাদক তানলিমা আকতার প্রিয়া, অর্থ সম্পাদক নাহিদা সুলতানা পিংকি, শিক্ষিকা রাফিয়া সুলতানা মিথি, উপদেষ্টা খুরশিদা খানম, রাবেয়া সুলতানা মুনা।

IMG 20251127 WA0027 300x254
প্রধান অতিথি বক্তব্যে বলেন, চট্টগ্রাম জেলার মধ্যে বাঁশখালী একটি কৃষিনির্ভর উপজেলা। বাঁশখালীর উৎপাদিত শসা, তিতকরলা, করলা, শিম সারা দেশে অত্যন্ত সুপরিচিত। এসব পণ্য সারাদেশের মানুষের সবজির চাহিদা পূরণে ভূমিকা রাখে। এই উপজেলায় এখনো অনেক অনাবাদি জমি রয়েছে, যেখানে আধুনিক পদ্ধতিতে সবজির চাষ হতে পারে। তিনি আরো বলেন, পরিবেশ আমাদের জীবন ধারণের জন্য বিশুদ্ধ বায়ু, জল ও খাদ্য সরবরাহ করে। কিন্তু আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে বিশেষ করে দূষণ একে হুমকির মুখে ফেলেছে। তাই সকলের উচিত বেশি বেশি গাছ লাগানো। অবৈধ ইটভাটার ফলে বাঁশখালীর সম্ভাবনাময় কৃষিজমি বিনষ্ট হচ্ছে, বনউজাড় হচ্ছে, বায়ুদূষণ হচ্ছে, যা এখনি থামানো উচিত। ঘূর্ণিঝড়প্রবণ এই উপজেলাকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে সকল খালি জায়গায় গাছ লাগাতে হবে।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দ পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এই কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় জনসাধারণের ১০০০ টি ঔষধি, ফলজ, শীতকালীন সবজি ও সৌন্দর্যবর্ধনে ফুলের চারা বিতরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa