
আবেশ জড়ানো এই রাত
শান্তা শ্রাবন্তী
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ওই দিন গুরি গুরি বৃষ্টি ছিল
সন্ধ্যে টা ছুঁয়ে ছিল আকাশ
বাদল ঝরা বর্ষায় ছুঁয়ে ছিলে মন
তাই সুখের বৃষ্টি নেমে ছিল
ঝরে ছিল অঝোর ধারায়!
কামিনী বকুল মেতে ছিল মৌ মৌ সৌরভে
ভেজা বর্ষায় আর ভেজা হাওয়ায় তাই আমার চোখ
পড়ে ছিল তোমার সেই মায়াবী দু’টি চোখের স্নিগ্ধ মায়ায়!!
আবেশ জড়ানো এই রাত
ভেজা রাত্রির নিঝুম প্রহর
বর্ষার জল ভেজা পথে হৃদয়ের আকুলতা
যেন থেমে আছে নির্বাক প্রকৃতি
শীতল বাতাসে শির শির অনুভূতি
শুধু তোমায় স্পর্শ করার তীব্র ব্যাকুল তায়…
আবেশ জড়ানো এই মধু রাত,,,,,
ভালোবাসার উত্তাল তরঙ্গে ভাসবো দু’জন আজ
যেন না হয় আর প্রভাত…..!!
(আমার “”একটু উষ্ণতার জন্য””বইটি থেকে)
![]()









