- - -

বুভুক্ষু সময়

Print News

বুভুক্ষু সময়

 

বিষন্ন সময়ের অব্যক্ত কবিতা গুলো
ফের হাতের মুঠোয় ধরতে গিয়ে
যেন পিছলে যাচ্ছে মুহুর্মুহু।
যাদের শোকে অজান্তে মনের
আকাশ বেয়ে ঝড়ে পড়া দু এক ফোঁটা
অশ্রু বিন্দু মিশে যায় কোন শরৎরাতে নিঃশব্দে আসা শিশিরের সাথে,
হয়তো মেতে উঠে নিবিড় সঙ্গমের আলিঙ্গনে
নয়তো কোনো দুঃখ স্মৃতির আলাপনে।তারপর কুয়াশাময় রাত পেরুতেই
একফালি রোদের উষ্ণতা এসে
ছিনিয়ে নেয় তাদের মেল বন্ধন।
রক্তচোষা বুভুক্ষ সময় গিলে খায়
অনেক কিছুই সংকীর্ণ জীবন থেকে।

বুভুক্ষু সময়

সিমলা চৌধুরী

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa