- - -

আসামে স্ত্রীকে পিটিয়ে খুন, স্বামী গ্রেফতার

Print News

আসামে স্ত্রীকে পিটিয়ে খুন, স্বামী গ্রেফতার

 

ভারতের আসামরাজ্যের তেজপুরে ঘটেছে এক নৃশংস ঘটনা। স্ত্রীকে পিটিয়ে খুন করল স্বামী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ). তেজপুরের নিজ বিহগুরিতে সংগঠিত হয়েছে এই হত্যাকান্ডটি। স্বামী বেধড়ক প্রহারে প্রাণ হারিয়েছেন স্ত্রী। নিহত রিপুমণি দেবী ২ কন্যা সন্তানের জননী। ইতিমধ্যে ঘাতক স্বামী পল্লবনাথকে পুলিশ গ্রেফতার করেছে। পারিবারিক কলহের জেরেই এই হত্যাকান্ড ঘটেছে বলে জানা গেছে। হত্যাকারী পল্লব পেশায় মিস্ত্রির জোগালি।
এনিয়ে এলাকায় শোরগোলের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa