- - -

বজ্রপাতে কৃষকের মৃত্যু

Print News

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বজ্রপাতে ইসাহাক হাওলাদার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে সদরের ইছালীয়া গ্রামে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে তিনি মারা যান।
পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাবালিয়া ইউনিয়নের ইছালীয়া গ্রামে ধানের বীজ রোপণ করছিলেন ইসাহাক হাওলাদার। বিকাল ৪টার দিকে বৃষ্টির মধ্যে বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন খান বলেন, বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এলাকার লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। রাতেই তাকে দাফন করা হয়

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa