- - -

তিন সন্তান নেওয়ার নিদান দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত 

Print News

তিন সন্তান নেওয়ার নিদান দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

 

প্রত্যেক ভারতীয়কে দম্পতিকে তিনটি করে সন্তান নেওয়ার নিদান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ( আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, তিনটির কম সন্তান হলে বংশ বিস্তারের গতি কমে যায়। এর  ফলে সেই পরিবার তথা কোন ও সম্প্রদায় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) আরএসএসের প্রতিষ্ঠা শতবাষিকী উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তাঁর মন্তব্য, ” দেশে জন্মহার ২•১ রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। ” সংঘ প্রধান বলেন, ” ভারতের জনসংখ্যা নীতিতে ২•১ সন্তান থাকার পরামর্শ দেওয়া হয়, যা গড় হিসেবে ঠিক আছে। কিন্তু আপনার কখন ওই ০•১ সন্তান থাকতে পারে না। গণিতে ২•১ হলে ২ হয়, কিন্তু যখন জন্মের কথা আসে, দুইয়ের পরে তিন জন হতে হয়। চিকিৎসকরা আমাকে এটাই বলেছেন। ” তাই ভারতীয় নারীদের তিন সন্তান নেওয়ার ” পরামর্শ ” দিয়ে দাবি করেছেন, অন্য অনেক দেশেও এমন নীতির প্রচলন রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa