- - -

বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত

img 20261028 wa0168
Print News

বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) সকালে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১টায় বুড়িচং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রোডশো-পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ওয়ালীউল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঞ্জরুল হক, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ‘স্বপ্নের বুড়িচং’-এর প্রতিষ্ঠাতা মোঃ সাব্বির, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন মোল্লা, বুড়িচং উপজেলা সিএনজি সমবায় সমিতির সভাপতি মোঃ শহীদুল্লাহ, সিএনজি ও অটোরিকশা ফেডারেশনের সভাপতি মোঃ জামাল হোসেন, পিকআপ ফেডারেশনের সভাপতি মোঃ আল আমিন, সিএনজি শ্রমিক ইউসুফ ও মোঃ ইসমাইল হোসেনসহ বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকরা।

রোডশোতে সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনা সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, শ্রমিক, যাত্রী ও সাধারণ জনগণের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ করা, অদক্ষ চালক দিয়ে যানবাহন না চালানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি চালকদের সচেতনতা বৃদ্ধি ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক গড়ে তোলা শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে পরিবহন মালিক, চালক, শ্রমিক, যাত্রী এবং সাধারণ মানুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত উদ্যোগ ও আইন মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব।

জাতীয় নিরাপদ সড়ক দিবসের এ কর্মসূচির মাধ্যমে বুড়িচং উপজেলায় সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনামুক্ত সড়ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa