
তিন সন্তান নেওয়ার নিদান দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত
প্রত্যেক ভারতীয়কে দম্পতিকে তিনটি করে সন্তান নেওয়ার নিদান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ( আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, তিনটির কম সন্তান হলে বংশ বিস্তারের গতি কমে যায়। এর ফলে সেই পরিবার তথা কোন ও সম্প্রদায় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) আরএসএসের প্রতিষ্ঠা শতবাষিকী উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তাঁর মন্তব্য, " দেশে জন্মহার ২•১ রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। " সংঘ প্রধান বলেন, " ভারতের জনসংখ্যা নীতিতে ২•১ সন্তান থাকার পরামর্শ দেওয়া হয়, যা গড় হিসেবে ঠিক আছে। কিন্তু আপনার কখন ওই ০•১ সন্তান থাকতে পারে না। গণিতে ২•১ হলে ২ হয়, কিন্তু যখন জন্মের কথা আসে, দুইয়ের পরে তিন জন হতে হয়। চিকিৎসকরা আমাকে এটাই বলেছেন। " তাই ভারতীয় নারীদের তিন সন্তান নেওয়ার " পরামর্শ " দিয়ে দাবি করেছেন, অন্য অনেক দেশেও এমন নীতির প্রচলন রয়েছে।