- - -

নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব গ্রেপ্তার 

Print News

নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব গ্রেপ্তার

 

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লবকে গ্রেপ্তার করেছেন মনোহরদী থানার পুলিশ। অদ্য ২৭ আগস্ট বুধবার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন এর বীর আহমদপুর গ্রাম তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মনোহরদী থানার অফিসার ইনচার্জ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।
গ্রেপ্তারকৃত কাউসার রশিদ বিপ্লব বীর আহমদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা মাস্টারের ছেলে। তিনি খিদিরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। পুলিশ জানায়, কাউসার রশিদ বিপ্লবের বিরুদ্ধে চলতি বছরের মনোহরদী থানার একটি মামলা দায়ের করা হয়, মামলার নং ৮ তারিখঃ ১২ /২ /২০২৫ ইং ।মনোহরদী থানার অন্তর্গত রামপুর বীর আহমদপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ। জানা যায়, কাউসার রশিদ বিপ্লব গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ এর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। মনোহরদী থানার অফিসার ইনচার্জ বলেন, চেয়ারম্যান বিপ্লবের বিরুদ্ধে দায়ের করা একটি চলমান মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa