- - -

বীরগঞ্জে আদিবাসী খেলার মাঠ দখল মুক্তির দাবিতে মানববন্ধন

Print News

বীরগঞ্জে আদিবাসী খেলার মাঠ দখল মুক্তির দাবিতে মানববন্ধন

 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমা গুচ্ছগ্রাম সংলগ্ন আদিবাসী পাড়ার খেলার মাঠ জোরপূর্বক দখল করার অভিযোগে নূরনবী গ্যাংয়ের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগষ্ট) পাল্টাপুর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে পশ্চিম ভোগডোমা আদিবাসী পাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন পশ্চিম ভোগডোমা আদিবাসী পাড়ার স্টার ক্লাবের সাধারণ সম্পাদক রুবেল বাস্কি, উপজেলার সাবেক আদিবাসী চেয়ারম্যান বাজুন বেসরা, উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি জসেব হেমরম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার এবং উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান।

পরে পুনরায় মিছিল নিয়ে উপজেলা চত্বরে এসে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি জননেতা মনজুরুল ইসলাম, জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ আদিবাসী নারী-পুরুষদের আশ্বস্ত করে বলেন, “খেলার মাঠ একটি জনস্বার্থমূলক স্থান। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকতে পারে না। স্থানীয় জনগণের স্বার্থ রক্ষায় প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে। বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হবে এবং খেলার মাঠ উদ্ধারে প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

ইউএনওর আশ্বাসের পর কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa