- - -

স্বার্থপর

Print News

স্বার্থপর
–মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী

মনে রেখো, কিছু ভুল বারবার হয়।
তাদের ক্ষমা করো, তুমি ভুল করো না।
বারবার যদি একই মানুষ করে আঘাত,
তাহলে সে শুধু ঠকাতেই জানে, ভালোবাসে না।

যে ভেঙেছে বিশ্বাস, করেছে অপমান,
বারবার তার কাছে ফিরে যেও না।
সে শুধু তোমার দুর্বলতার খোঁজে থাকে,
তোমার সরলতাকে সে তো বোঝে না।

যে ইচ্ছে করে বারবার দেয় কষ্ট,
তার কাছে আর ভরসা পেও না।
তার ভালোবাসা শুধু অভিনয়;
চোখের জল দেখে সে হাসে, কাঁদে না।

যাকে তুমি সরলতা দেখিয়েছিলে,
সে তাকে শুধু দুর্বলতা ভেবেছিল।
সেই সুযোগে বারবার সে ঠকিয়েছে;
তাকে ভালবেসে, তুমি আর ভুল করো না।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa