- - -

ভারতের মুম্বইতে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, ভূমিধসে ২জনের মৃত্যু !

Print News

ভারতের মুম্বইতে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, ভূমিধসে ২জনের মৃত্যু !

 

টানা প্রচন্ড বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতের মুম্বইতে। শুক্রবার (১৫ আগস্ট ) রাতে ভিখরোলি পশ্চিমে ভূমিধসে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত২। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাতভর বৃষ্টির জেরে মুম্বইয়ের বিভিন্ন এলাকায় জল জমে প্রায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির লাল সতকতা জারি করেছে মৌসম ভবন। এর মধ্যে পশ্চিম ভিখরোলিতে ঘটে গেল ভয়াবহ দুঘটনা। সেখানকার জনকল্যাণ সোসাইটিতে ভূমিধসের কারণে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। তাঁঁরা হলেন, শালু মিশ্রা (১৯) অপরজন সুরেশ মিশ্র (৫০)। পরিবারের অন্য ২ সদস্য আরতি মিশ্র ও ঋতুরাজ মিশ্র গুরুতর আহত অবস্থায় হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। শহরের বহু এলাকা জলমগ্ন। গুরুত্বপূর্ণ অনেক সড়কও জলের তলায় চলে গিয়েছে। নাগরিকদের সতক থাকার পাশাপাশি জলজমা ও ভূমিধস প্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa