- - -

পনেরোই আগস্ট

Print News

পনেরোই আগস্ট

সোলায়মান জয়

 

কণ্ঠের তীব্রতায় জ্বলেছিল আকাশ
খুনের তেজ দেখেছিল শকুনিয়া রাত
অঙ্কুর হয়েছিল নির্বাপিত লাশের স্বপ্ন
বিস্ময়কর সে কণ্ঠটির নাম-বঙ্গবন্ধু।
রক্তের চিৎকারে স্বপ্নের ঘুম ভাঙিয়ে
বটগাছের মতো বিস্তার করেছিল রক্তপথ।
প্রসবযন্ত্রণায় নয়, তেজের গর্জিত অগ্নিতে
খুনপ্রবাহ সফেন বারিনিধি পাড়ি দিয়ে
সূর্যের মতো রক্তে এঁকেছিল সবুজের বুকে
বাংলাদেশ নামের একটি পৃথিবী।

নিশ্বাস নেই, তবু বেঁচে আছে বাংলাদেশের মতো
শিশুর মতো পরম যত্নে বেড়ে উঠা বজ্র, বঙ্গবন্ধু
সাত কোটি তারা জ্বালানোর নাম বঙ্গবন্ধু
পনেরোই আগস্ট! শোকের নাম বঙ্গবন্ধু।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa