- - -

রাজস্থানে পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংংঘষে ১০ জনের মৃত্যু 

Print News

রাজস্থানে পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংংঘষে ১০ জনের মৃত্যু

 

পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ পথ দুঘটনা ভারতের রাজস্থানের দৌসা জেলায়। পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘষে মৃত্যু হল ১০ জনের। ভয়ংকর এই দুঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন পুণ্যার্থী। তাঁদের ভতি করা হয়েছে জয়পুর হাসপাতালে। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সংবাদ সূত্রে প্রকাশ, বুধবার( ১৩ আগস্ট ) ভোরে রাজস্থান খাটু শ্যাম মন্দিরে পুুজো দিয়ে একটি পিকআপ ভ্যানে করে ফিরছিলেন পুণ্যার্থীরা। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘষ হয় ভ্যানটির। সংঘষের তীব্রতা এতটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ মহিলা সহ ৭ শিশুর। ঘটনার পর প্রথমে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। আহতদের উদ্ধার করে দ্রু্রু নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে বেশির ভাগ আহতকে রেফার করা হয়েছে জয়পুরে। অন্যদিকে, মৃতরা সকলে উত্তরপ্রদেশের এটাওয়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এই দুঘটনা প্রসঙ্গে দৌসা পুলিশ সুপার সাগর রানা বলেন, খাটু শ্যাম মন্দির দশন করে ফেয়ার সময় পথে ভয়াবহ দুঘটনার কবলে পড়ে পিকআপ ভ্যানটি যার জেরে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৮ জন। তাঁদের ইতিমধ্যে জয়পুর এসএমএস হাসপাতালে ভতি করা হয়েেছে। কিভাবে এই দুঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa