- - -

সার্বজনীন কর্মশক্তির অফুরন্ত প্রাণশক্তি বাবা

Print News

সার্বজনীন কর্মশক্তির অফুরন্ত প্রাণশক্তি বাবা

———-সরিৎ চৌধুরী ———-

পটিয়ার কৃতিসন্তান, মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট শিক্ষানুরাগী,রাজনীতিক ও সমাজ সংস্কারক প্রয়াত জগদীশ চৌধুরী আমার গর্বিত বাবা। ৯ আগস্ট, ২০২৫ বাবার নবম মৃত্যুবার্ষিকী। বাবা মানে আমার কাছে গৌরব গাথা অধ্যায়। যাঁর জীবন আমাকে প্রাণিত করে সার্বক্ষণিক সার্বজনীন কর্ম পরিধিতে।নিঃশব্দে নিঃশর্তে মানুষের কল্যাণ চিন্তায় আত্মনিয়োগ করতে। এক জীবনের ব্যাপ্তি অপরিহার্য বর্তমান প্রজন্মের জন্য। তাঁর শিক্ষা জীবন, পারিবারিক জীবন,সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন ও রাষ্ট্রের কাছে দায়বদ্ধতা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শৈশব থেকেই একসাথে তারুণ্যের নবজাগরণে আমি বাবাকেই আদর্শ হিসেবে ধারণ করেছি। যার কারণে আমি বৃহত্তর সমাজের কল্যাণ চিন্তায় নিজেকে সম্পৃক্ত করে কাজ করার সাহসী হয়েছি। পদে পদে বাঁধার সম্মুখীন হই,কখনোই বা পরাজিত হই।অবশেষে বিশাল অর্জনও হয়। সম্মানিত বোধ করি।এ চ্যালেঞ্জিং পথচলাতে আমি আজ নিজেকে আবিষ্কার করতে পেরেছি।তাই বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্মরণ করছি পরম প্রত্যয়ে । তাঁর ব্যাপক কর্মপ্রয়াসের মাধ্যমে আলোর বিচ্ছুরণ ছড়িয়ে আছে।

তিনি ১৯৬৫ সালে পটিয়া রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে স্বনামধন্য ইস্পাহানী গ্রুপে দীর্ঘসময় কর্মকর্তার দায়িত্ব পালন শেষে ১৯৯০ সালে অবসরে আসেন। তিনি ২০১৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
১৯৪০ সালের ১০ অক্টোবর, পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের তেকোটা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী, খ্যাতিমান আইনজীবী ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইংরেজি সাহিত্যের লেখক ও আর্ন্তজাতিক বিশ্লেষক মনিন্দ্র প্রসাদ চৌধুরী (M.P. Chowdhury, MA, LLB-Calcutta)। ভাইয়ের অনুপ্রেরণায় বোয়ালখালীর স্যার আশুতোষ কলেজ হতে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং গ্রামীণ উন্নয়ন, রাজনীতি ও সমাজসেবায় নিজেকে নিবেদিত করেন।

জীবদ্দশায় তিনি বহু সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ধলঘাট ইউনিয়নে আশির দশকে প্রতিষ্ঠিত হয় বৌদ্ধ সেবাসদন হাসপাতাল (পরিবার পরিকল্পনা কেন্দ্র), সত্তরের দশকে বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন সোসাইটি (সরকারি নিবন্ধিত অনাথ আশ্রম), আশির দশকে বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন পালি কলেজ (সরকারি নিবন্ধিত), এবং নব্বই দশকে তেকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহার ও তেকোটা সদ্ধর্মোদয় বিহারের ভূমিদাতা।

১৯৬৫ সালে পূজনীয় সপ্তম সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবির নিজে তৎকালীন সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক পূজনীয় পন্ডিত শান্ত পদ মহাস্থবিরকে সভাপতি ও জগদীশ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বৌদ্ধ সেবাসদন ” ভূমি উদ্ধার ও সংরক্ষণ কমিটি ” র যাত্রা শুরু হয়। ১৯৬২ ও ১৯৬৪ সালের পুজনীয় শান্ত পদ মহাস্থবিরকে আসামি করে মামলা করা হয়। মহাসভার সেবাসদন যাওয়া সব পদ রুদ্ধ হয়। বিলুপ্ত হয়ে যাওয়া প্রতিষ্ঠান
সংঘরাজ ভিক্ষু মহাসভার অভ্যন্তরীণ সংকটের মধ্যেও তিনি বৌদ্ধ সেবাসদনের ঋত সম্পত্তি উদ্ধার ও পরবর্তী ভূমি রক্ষায় আমৃত্যু সংগ্রাম চালিয়ে যান। দীর্ঘ ২০ বছরের আইনি লড়াইয়ের মাধ্যমে পাঁচ কানি জমি পুনঃরুদ্ধার করতে সক্ষম হন। তেকোটা ও মুকুট নাইট সহ বিভিন্ন গ্রামের মানুষকে বর্ষাবাস আসলে সপ্তম সংঘরাজ অথবা মৈতলা শাসন প্রিয় ভান্তের নিকট গিয়ে উপসম্পদা করায়ে সেবাসদন আনতেন। এভাবেই মুকুট নাইট গ্রামের ধর্মবোধি মহাস্থবির গৃহী জীবনে দর্জি ছিলেন। তাঁকে উদ্বুদ্ধ করে সাংঘিক জীবন পথে এনেছেন। এ ধরনের পাঁচের অধিক হবে ভিক্ষু তৈরি করে দিয়েছিলেন । বোধি বৃক্ষ রোপণ করার পরিকল্পনা ও বাস্তবতায় আমি কৈশোরে সাক্ষী। অষ্টবিংশতী বুদ্ধ মন্দির নির্মাণ। মাঠ ভরাট।

এগুলো অনেক ঘটনা ঘটেছে। একটি স্মারক গ্রন্থ হবে।
সেবাসদন অস্তিত্বের সংকট মোকাবিলা করতে বিশাল বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেন। এতে স্বাধীনতা পরবর্তী জাতীয় চার নেতার অন্যতম, তৎকালীন বাণিজ্যমন্ত্রী জনাব এ. এইচ. এম. কামরুজ্জামান এবং পটিয়ার সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীকে আনায়ন করেন, শিল্পমন্ত্রী সেবাসদনে এসে ছয়টি পেন্ডুলাম মেশিন দিয়ে তাঁতশিল্প চালুর উদ্যোগ নেন এবং ১৯৭৩ সালে অনাথ শিশুদের জন্য “জাতীয় চারনেতা শিশু মঙ্গল অনাথাশ্রম” প্রতিষ্ঠা করেন, যা ছিল এক ঐতিহাসিক ঘটনা। চারিদিকে ঘরে বাইরে শত্রুর লেলিহান। বাবার বিরুদ্ধে মহাষড়যন্ত্র। পাশে যাঁরা ছিলেন তারাও বিভিন্ন চাপে সরে গেলো।
১৯৭৫ পরবর্তী সরকার পরিবর্তনের ফলে নানামুখী আক্রমণ ও মৃত্যু অনিবার্য। পেন্ডুলামের মেশিন চুরি হলো,অনাথ আশ্রম নিয়ে গেল,অগনিত মামলায় জড়িয়ে গেল। আবারও বেদখল হয়ে যায় সেবাসদন।
সেই অনাথ আশ্রম এর নাম পরিবর্তন করে সেবাসদন থেকে সরিয়ে নেওয়া হয়।যা পরবর্তী সোসাইটি নাম পরিবর্তিত যুক্ত নিবন্ধন করে পুনরুদ্ধার করা হয় আশির দশকে। আস্তে ধীরে এগিয়ে যাওয়ার অদ্ভুত অদম্য সাহস নিয়ে পিছু না হটে চন্দনাইশের স্বনামধন্য বিজ্ঞ আইনজীবী বদিউল আলমের মাধ্যমে হাইকোর্ট থেকে মামলা মোকাবিলা করতে সক্ষম হন।সাতটি মামলায় জয়ী হয়।
১৯৮৫ সালে ২৮ বুদ্ধের মূর্তি পুনরুদ্ধার, সেবাসদনের পুনঃপ্রতিষ্ঠা এবং ভূমি সংরক্ষণের লক্ষ্যে বিশাল জনসমর্থনে সালিশী বৈঠকের আয়োজন করা হয়। এই ঐতিহাসিক আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মহামান্য সপ্তম সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবির, অষ্টম সংঘরাজ শীলালঙ্কার মহাস্থবির, দশম সংঘরাজ জ্যোতিপাল মহাস্থবির, পণ্ডিত শান্তপদ মহাস্থবির, উপ-সংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবির, বর্তমান উপ-সংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবির, বিপ্লবী ব্রজেন সেন, মোবারক আলী, চেয়ারম্যান প্রফেসর সামসুল ইসলাম, আশুজ্জামান চেয়ারম্যান, শান্তি সেন গুপ্ত, তাজুর মুল্লুক চেয়ারম্যান, ও রফিক আহম্মেদ চেয়ারম্যান, যাঁদের অবদান এই সংগ্রামে ছিল অনস্বীকার্য। আরও ছিল তেকোটা গ্রামের ও মুকুট নাইট গ্রামের, নাইখাইন গ্রামের, উনাইনপুরা গ্রামের, কর্তলা গ্রামের, পাইরোল,মৈতলা, বোয়ালখালী উপজেলা বিভিন্ন গ্রামের মানুষের জনসমর্থন। কৃতজ্ঞতার সাথে বৌদ্ধদের জাতীয় সমর্থন ছিল বাবার সাথে। আশির দশকে
বিএস জরিপের সময় তাঁর নামে পাঁচ কানি ভূমি “সাধারণ সম্পাদক জগদীশ চৌধুরী” হিসেবে রেকর্ডভুক্ত হয়। ১৫০জন তেকোটা ও মুকুটনাইট গ্রামের বাসিন্দার স্বাক্ষরিত রেজোল্যুশনের মাধ্যমে হাসপাতালের জন্য এই জমি বরাদ্দ নিশ্চিত হয়। বলা হয়ে থাকে- হাসপাতাল নির্মাণ না হলে সেবাসদনের ভূমি উদ্ধার হতো না।
একাত্তরের মুক্তিযুদ্ধে অবদান অনস্বীকার্য।
নাইখাইন গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুজিত কুমার বড়ুয়া স্মৃতিচারণ করে বলেন- “একাত্তরে ক্যাপ্টেন করিমের নেতৃত্বে আমরা যখন ভাণ্ডারগাঁওয়ে প্রয়াত অনিল বড়ুয়ার বাড়িতে অবস্থান করছিলাম, তখন জগদীশ দা নিজ হাতে চাউলের বস্তা নিয়ে সেখানে পৌঁছে যান।” শহীদ জিনানন্দ ভিক্ষুকে খাল থেকে তুলে সেবাসদনে দাহ করা।চাইনা বুড্ডিস্ট কার্ড বিতরণ সহ
এমন বহু স্মৃতি আজও মানুষের মুখে মুখে ফেরে।
যেসব সংগঠনের সাথে যুক্ত ছিলেন, তন্মধ্যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ ও বাংলাদেশ বৌদ্ধ সমিতির আজীবন সদস্য। পরবর্তী বৌদ্ধ সমিতির অডিটর সম্পাদক, কৃস্টি প্রচার সংঘ পটিয়া শাখার সত্তরের দশকে সাধারণ সম্পাদক, পটিয়া গৈড়লা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সহ বিভিন্নরকম ভাবে বৃহত্তর সমাজের কল্যাণ চিন্তা করে সবাইকে নিয়ে কাজ করেছিলেন।

আদর্শের অনুশীলন পথে বাবা চিরন্তন হয়ে আমাকে আলোর পথ দেখাচ্ছেন।পুণ্য দান ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। ভালো থেকো বাবা।।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa