- - -

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর সাংবাদিককে গলা কেটে হত্যা

Print News

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর সাংবাদিককে গলা কেটে হত্যা
আরও এক সাংবাদিক নির্মম হামলায় গুরুতর আহত

 

গাজীপুরে পরপর দুইদিনে সাংবাদিকদের ওপর নৃশংস হামলার ঘটনায় সাংবাদিক সমাজে গভীর উদ্বেগ ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক সাংবাদিক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন (৩৮)-কে সন্ত্রাসীরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি ফুটপাতের চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে স্থানীয় এক চায়ের দোকানে বসে থাকাকালে সন্ত্রাসীরা তার ওপর অতর্কিতে হামলা চালায়। এ ঘটনায় পুরো সাংবাদিক মহল মর্মাহত। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে, বুধবার (৬ আগস্ট) বিকেলে গাজীপুর সদর থানার সামনে ‘দৈনিক বাংলাদেশের আলো’ পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভ সন্ত্রাসী হামলার শিকার হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতেই তাকে নির্মমভাবে লাঠিপেটা করা হয় এবং পাথর দিয়ে তার পা থেঁতলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে মামলার ভিত্তিতে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের সভাপতি জনাব আবু হানিফ গভীর দুঃখ প্রকাশ করে বলেন,একজন সংবাদকর্মীকে শুধুমাত্র সত্য প্রকাশের দায়ে প্রকাশ্যে হত্যা করা ও অপরজনকে নির্মমভাবে পঙ্গু করে দেওয়া সভ্য সমাজে কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই ধরণের বর্বরতা কোনোভাবেই চলতে দেওয়া যায় না।”

তিনি আরও বলেন, সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে যারা কাজ করেন, তাদের কণ্ঠ রোধ করতে এ ধরনের হামলা চালানো হচ্ছে। এর বিরুদ্ধে দেশের সকল বিবেকবান মানুষকে সোচ্চার হতে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa