- - -

সম্পর্কগুলো ভেঙে পড়ছে

Print News

সম্পর্কগুলো ভেঙে পড়ছে

 

 

সম্পর্কগুলো ভেঙে পড়ছে একে একে।
বানের স্রোতে ভেসে যাওয়া
দোচালা ঘরের মতো সম্পর্কগুলো
ভেঙে পড়ছে হুর মুড়িয়ে।
কিছু সম্পর্ক ছিল আড্ডায় মোড়ানো
চায়ের কাপে নেতিয়ে পড়া বিস্কুটের মতো।
কিছু ছিল ধোঁয়ার কূন্ডলি পাকানো।
কবিতার খোঁজে কিছু সম্পর্ক
ঘুরঘুর করতো চেরাগি কিংবা সিআরবি,
নিষিদ্ধ সম্পাদকীয় নিয়েও বাতচিত হতো।
ধর্মের কলে নড়তো কিছু:
কিছু নড়তো শ্রেণীহীন সমাজের বাসনায়।
আত্মীয়তায় মোড়া সম্পর্কগুলো বড়ো রহস্যময়ী, খোঁচাতেই সুখ।
শরীর আর মনের দ্বন্দ্বে মোড়ানো
সম্পর্কে আজও জেতেনি কেউ,
মুখোশের আড়ালে লুকনো সম্পর্কতো
নিজেদের ইচ্ছেয় খেলা করে।
নতুন কোন সম্পর্কে জড়াতে চাই না আমি;
তবু জানি, জীবনের বধ্যভূমিতে
সময় আমাকে জড়িয়ে নেবে নতুন সম্পর্কে। সময়ের কাছে আমি যে শৃঙ্খলিত কৃতদাস।

 

ঋত্বিক নয়ন
৩ আগস্ট, ২৫
সময় : রাত দুইটা ছয়

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa