- - -

বাংলাদেশ প্রেস কাউন্সিল ও আরজেএফ কার্যালয়ে “শোকর” ম্যাগাজিন প্রদান

Print News

বাংলাদেশ প্রেস কাউন্সিল ও আরজেএফ কার্যালয়ে “শোকর” ম্যাগাজিন প্রদান

 

গত ১৯ জুন ২০২৫ ইং, বৃহস্পতিবার—বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এবং আরজেএফ কার্যালয়ে অনুষ্ঠিত আলাদা দুইটি সৌজন্য সাক্ষাৎ ও আলোচনাকালে শোকর-এ মওলা মঞ্জিল কর্তৃক প্রকাশিত মাইজভাণ্ডারী দর্শনের মুখপত্র “শোকর” ম্যাগাজিন প্রদান করা হয়েছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান ও মাননীয় বিচারপতি জনাব এ. কে. এম. আবদুল হাকিম এবং প্রেস কাউন্সিলের সচিব জনাব মোঃ আবদুস সবুর মহোদয়ের হাতে ম্যাগাজিনটি তুলে দেন আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের সদস্য ও সাংবাদিক মুহাম্মদ নেজাম উদ্দিন।

একইদিনে রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান জনাব এস. এম. জহিরুল ইসলাম মহোদয়ের কাছে আরজেএফ কার্যালয়ে অনুষ্ঠিত আরেকটি সাক্ষাৎকারে ম্যাগাজিনটি প্রদান করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa