- - -

কমলনগরে বসতঘর পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

Print News

কমলনগরে বসতঘর পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

 

লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে বসতঘরে পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সাইদল হক মাঝি বাড়ির সুমনের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ারসার্ভিস একটি টিম এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, বিকেলে সুমনের স্ত্রী ভাত রান্না করছিলেন। ওই সময় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ততক্ষণে ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ারসার্ভিসে খবর দিলে তারা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পোড়া ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাদ উজ জামান, পরে পরিবারকে সমবেদনা জনান।

ফায়ারসার্ভিসের কমলনগর উপজেলা টিম লিডার রাকিবুল হাসাম জানান, খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি টিম এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন নির্ধারণ করা সম্ভব হয়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa