- - -

ভারতের গুজরাটে রাসায়নিক কারখানা থেকে গ‍্যাস লিক, মৃত অন্তত ৪

Print News

ভারতের গুজরাটে রাসায়নিক কারখানা থেকে গ‍্যাস লিক, মৃত অন্তত ৪

 

 

ভারতের গুজরাটে একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত গ‍্যাস লিক করার জেরে মৃত্যু হল অন্তত ৪ জন শ্রমিকের। কিভাবে গ‍্যাস লিক করল, তা এখনও জানা যায়নি। ঘটনাটি ঘটেছে গুজরাটের বাহরুচ জেলার দাহেজে। পুলিশ সূত্রে প্রকাশ, গুজরাট ফ্লরোকেমিক‍্যালস লিমিটেড নামে একটি রাসায়নিক কারখানাতে। শনিবার (২৮ ডিসেম্বর ) রাত ১০ টায় আচমকাই কারখানার একতলার একটি পাইপ থেকে গ‍্যাস লিক করতে শুরু করে। সেই সময় কারখানায় উপস্থিত ছিলেন ৪ জন কর্মী। বিষাক্ত গ‍্যাসে নিঃশ্বাস নিতে নিতে অসুস্থ হয়ে পড়েন সকলেই। শনিবার (২৮ ডিসেম্বর ) রাতে কারখানার মধ‍্যেই অজ্ঞান হয়ে পড়েন ওই ৪ জন। খবর পেয়ে মাঝরাতেই ওই কারখানায় গিয়ে উদ্ধার কাজ শুরু হয়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। রবিবার (২৯ ডিসেম্বর ) ভোররাতে সেখানেই মৃত্যু হয় ৩ জনের। সকাল ৬ টায় শেষনিঃশ্বাস ত‍্যাগ করেন ৪র্থ শ্রমিক। দাহেজ থানার ইনস্পেক্টর বিএম পার্টিদার জানান, আপাতত ৪ জনের ময়নাতদন্ত হচ্ছে। কি ভাবে গ‍্যাস লিক করল, সেটা জানতেও চলছে তদন্ত।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa