
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে “জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা” বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন
অসাংবিধানিক ও নাৎসি ইউনূসের পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশে চলছে মাৎস্যন্যায়। এমন বিভীষিকাময় পরিস্থিতিতে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে আগামী ডিসেম্বরে দেশে আসছেন বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পাঁচ বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাঁর এই সাহসী সিদ্ধান্ত দিশেহারা মানুষকে আশাবাদী করে তুলেছে। দেশের এই মহাসংকটকালে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ২০-৩০ নভেম্বর “জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা” বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী একটানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে তার সমর্থনে এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে লক্ষে গত রবিবার,১৫ নভেম্বর ২০২৬,নিউইয়র্কের বাংগালি অধ্যশিত জ্যকসন হাইটসের ড্রাইভার সিটি প্লাজায় বিকাল ৫টায় শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে এক মানববন্ধন ও জনসংযোগের সফল র্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এরং পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম আতিক ।এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাবেক উপমন্ত্রী ও সাবেক সাংসদ এনামুল হক শামীম, বাংলাদেশ আওয়ামী লীগের এান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন,সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সাংসদ জাহেদ আহসান রাসেল,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক হুইপ এবং সাবেক সাংসদ নজরুল ইসলাম বাবু,পূর্বাঞ্চল আওয়ামী লীগের আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড.প্রদিপ রজ্ঞন কর,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন,ভারতের দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদ,আওয়ামী লীগ নেতা হিন্দল কাদির বাপ্পা ,শেখ কামাল সৃতি সংসদ যুক্তরাষ্ট্র এর সভাপতি ডাঃমাসুদুল হাসান,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম বাদশা,পূর্বাঞ্চল আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন,পূর্বাঞ্চল আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মাদ আলী সিদ্দিকী,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রীতি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান,অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল ইসলাম লিটন,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান রফিক,নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কবি সালেহা ইসলাম,বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপটার সভাপতি সাখাওয়াৎ আলী,সিনিয়র সহসভাপতি সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ,সহ সভাপতি অধ্যাপক এমএ খালিখ,সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার,শাখাওয়াৎ বিশ্বাস,রিনা আবেদীন,আকতার হোসেন জালাল উদ্দিন জলিল,যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ,শেখ জামাল হোসেন,শহিদুল ইসলাম,নুরুজ্জামান সরদার,তজুমল হোসেন,সাংবাদিক সোহেল চৌধুরী এবং সাংবাদিক পলাশ নন্দী প্রমুখ সহ শতাধিক প্রবাসী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।সভায়
জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা বাস্তবায়নের দাবিতে গৃহীত কর্মসূচিসমূহ পালনের জন্য সবাইকে আহ্বান জানানো হয়।দাবি গুলো হলো ২০ নভেম্বরঃ সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় পরিচালিত দমন-পীড়নে শহীদ ও আহতদের জন্য সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় মিলাদ, দোয়া ও বিশেষ প্রার্থনাসভা
২২ নভেম্বরঃ সম্প্রতি শ্রমিক হত্যা, গোপালগঞ্জে গণহত্যা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী, সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ও সাবেক জনপ্রতিনিধি; যথাঃ আ ক ম মোজাম্মেল হক, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, ডা. দীপু মনি, আফজাল হোসেন, শ ম রেজাউল করিম, শামীম ওসমান, বাহাউদ্দিন বাহার, সাজ্জাদুল হাসান, ডা. হাবিবে মিল্লাত মুন্না, হাজী রহিম উল্লাহ, সুজিত রায় নন্দী, মাহতাব উদ্দিন চৌধুরী, মজিবুর রহমান খালেক, কাজী আলমগীর, গাজী মেজবাউল হোসেন সাচ্চু, মাইনুল হোসেন খান নিখিলসহ নেতৃবৃন্দের বাড়িতে অগ্নিসংযোগ এবং দেশব্যাপী সরকার ও বিএনপির দলীয় সন্ত্রাসী কতৃক অব্যাহত সন্ত্রাস, মব ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
২৩ নভেম্বরঃ পোশাক শ্রমিক, অটো রিকশা চালক এবং সকল শ্রমজীবী মানুষের ন্যায্য প্রাপ্য নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল
২৪ নভেম্বরঃ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো এবং তেল, গ্যাস, বিদ্যুৎ, সারের দাম কমানো এবং সরবরাহ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল
২৫ নভেম্বরঃ অবৈধ আইসিটি-বিডি কতৃক বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে ঘোষিত সাজানো রায় বাতিল, ট্রাইব্যুনাল বাতিল এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
২৬ নভেম্বরঃ আওয়ামী লীগ ও সকল সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
২৭ ও ২৮ নভেম্বরঃ ৮ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী মশাল মিছিল
২৯ ও ৩০ নভেম্বরঃ ৮ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী দুদিন ৪৮ ঘণ্টার লকডাউন
“জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা” বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি সফল ও সার্থক করতে বাংলাদেশ আওয়ামী লীগের সকল শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হলো। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফেরত পেতে ৮-দফা দাবি বাস্তবায়নে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।
আসুন ঐক্যবদ্ধ হই, লড়াই করি দেশ বাঁচাই মানুষ বাঁচাই ।বিক্ষোভ শেষে সানাই রেষ্টুরেন্টে সংগঠনের পক্ষ থেকে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
![]()









