
বেনুবন সর্বজনীন বৌদ্ধ বিহারে ৫১তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
শুক্রবার ২০ নভেম্বর-২০২৬খ্রিষ্টাব্দ, ২৫৭০ বুদ্ধাব্দ তারিখ থেরবাদী বৌদ্ধদের প্রধান জাতীয় ধর্মীয় উৎসব বেনুবন সর্বজনীন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে বেতবুনিয়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলায় বেনুবন সর্বজনীন বৌদ্ধ বিহারে ৫১তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়।
২য় পর্বে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে পশ্চিম সোনাইছড়ি সংঘরক্ষিত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নাইন্দাবাসা মহাথেরো মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন এর জোন উপ অধিনায়ক মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি।
প্রধান সদ্ধর্মদেশক ছিলেন সোনাইছড়ি সর্বজনীন আর্য্যসত্য অরণ্য সাধনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ স্থবির, বিশেষ অতিথি ছিলেন বেনুবন বেতবুনিয়া উত্তমানন্দ বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত অজিতানন্দ মহাথেরো, মধ্যমনাই পাড়া শান্তিদ্বয় বৌদ্ধ বিহার অধ্যক্ষ, ভদন্ত সুমেধানন্দ মহাথেরো, বেতাগী সর্বজনীন রত্নাকুর বিহার অধ্যক্ষ ভদন্ত ইদ্দিপঞঞা মহাথেরো ।
সদ্ধর্মদেশক ছিলেন রাউজান উত্তর জয়নগর ত্রিরত্ন বিহার অধ্যক্ষ ভদন্ত মেত্তানন্দ থেরো ।
বিশেষ পুণ্যার্থী হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মুখপাত্র নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি পিএসটিএস পুলিশ পরিদর্শক অসীম কুমার বড়ুয়া ও চট্টগ্রামের ফটিকছড়ি কোটেরপাড় সংগঠক উত্তম বড়ুয়া।
স্বাগত বক্তব্য রাখেন বেনুবন সর্বজনীন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি অরবিন্দু বড়ুয়া,শুভেচ্ছা বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. উদয়ন বড়ুয়া,এসআই শুভ চৌধুরী (ডেনি), ধন্যবাদ জ্ঞাপন করেন বেনুবন সর্বজনীন বৌদ্ধ বিহারে ৫১তম শুভ কঠিন চীবর দান উদযাপন পরিষদের আহবায়ক সাগর বড়ুয়া।
পঞ্চশীল প্রার্থানা করেন জিনপদ বড়ুয়া।
প্রধান অতিথি রাঙামাটি সদর জোন উপ অধিনায়ক মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি বলেন, রাঙামাটি সদর জোন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ এবং নিরাপত্তার জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। বেনুবন বিহারের কঠিন চীবরদান অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সদর জোন থেকে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করা হচ্ছে।
জোন উপ অধিনায়ক বেনুবন বৌদ্ধ বিহার পরিদর্শনের সময় কঠিন চীবর দান উৎসবে কয়েক হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থী নারী,পুরুষ দায়ক-দায়িকাদের সমাগম ঘটেছিল।
প্রধান অতিথি রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতি নাইন্দাবাসা মহাথেরো মহোদয়কে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
প্রধান অতিথি রাঙামাটি সদর জোন এর জোন উপ অধিনায়ক মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি ও সংগঠক উত্তম বড়ুয়া কে অনুষ্ঠানের বিশেষ পুণ্যার্থী নির্মল বড়ুয়া মিলন সম্পাদিত রক্তেভেজা গণঅভ্যুত্থান : পাহাড়ের বৈষম্য বই শুভেচ্ছা উপহার দেন।
শুভ কঠিন চীবর দান উৎসবে আগত ভিক্ষু সংঘ, অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদানে সহযোগিতা করেন বেনুবন সর্বজনীন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, বেনুবন সর্বজনীন বৌদ্ধ বিহারে ৫১তম শুভ কঠিন চীবর দান উদযাপন পরিষদের সদস্যরা এবং বেনুবন গ্রামের যুব সমাজের প্রতিনিধিরা।
এসময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন রাঙামাটি জেলা কমিটির সহ সভাপতি নয়ন বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক নিপন কান্তি বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তেমিয় বড়ুয়া, কাউখালী উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সাধন বড়ুয়াসহ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ব্রহ্ম দত্ত বড়ুয়া এবং বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা,দুরদুরান্ত থেকে আগত প্রমূখ পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
বেনুবন সর্বজনীন বৌদ্ধ বিহারে ৫১তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠান সঞ্চালনা করেন বাপ্পা চৌধুরী।
![]()









