- - -

বীরগঞ্জে দারুল হুদা হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ 

Print News

বীরগঞ্জে দারুল হুদা হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

 

দিনাজপুরের বীরগঞ্জে দারুল হুদা হাফিজিয়া কওমি এতিমখানা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় পৌর শহরের মাকড়াই দারুল হুদা হাফিজিয়া কওমি এতিমখানা মাদ্রাসার প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে ও মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অত্র মাদরাসার সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং সম্মানিত অভিভাবকদের মুবারাকবাদ জানিয়ে মাদ্রাসাটির উন্নয়নে সকলকে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।
মুল আলোচকের বক্তব্যে মুহতামিম আলহাজ্ব মাওলানা মো. ওসমান গনি জিহাদী বলেন, মান উন্নয়ন এবং দ্বীনি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন।
তিনি আশাবাদি আগামী বছর আরও বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি হবে, তাই অবকাঠামো উন্নয়নের দিকে সবাইকে নজর দেয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে মেধা তালিকায় প্রতি শ্রেণীর ১ম থেকে ৫ম স্থান অধিকারী এবং শতভাগ উপস্থিতির জন্য কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রেজা এন্টারপ্রাইজ (বাজাজ শো-রুম) এর পরিচালক রেজা হোসেন, আব্দুর রাজ্জাক, আমিরুল বিশ্বাস, নাজমুল ইসলাম মিলন, আঃ জলিল শেখ, ওয়াহিদ সবুজ, সাংবাদিক বিকাশ ঘোষ, রনজিৎ সরকার রাজ এবং মাদ্রাসা কমিটির সদস্যসহ সম্মানিত অভিভাবক এবং শিক্ষক কর্মচারীবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa