- - -

পদপিষ্ট হয়ে মৃত মহিলার পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা অল্লু অর্জুনের

Print News

পদপিষ্ট হয়ে মৃত মহিলার পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা অল্লু অর্জুনের

 

ভারতের হায়দরাবাদে ” পুষ্পা ২” এর প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মহিলার। তাঁর পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য করবেন ছবির নায়ক অল্লু অর্জুন। শুক্রবার (৬ ডিসেম্বর ) রাতে, মূল ঘটনার ২ দিনের মাথায় সামাজিক মাধ‍্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন তিনি। সেখানেই জানিয়েছেন সাহায্যের কথা। সেই সঙ্গে ওই মহিলার পরিবারের সঙ্গে তিনি নিজে গিয়ে দেখা করবেন, জানিয়েছে অল্লু। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর ) অল্লুরের অভিনীত ছবি মুক্তি পেয়েছে। তার আগে বুধবার (৪ ডিসেম্বর ) রাতে হায়দরাবাদের সন্ধ্যায় থিয়েটারে ছিল ” পুষ্পা ২” এর প্রিমিয়ার। তিনি নিজে সন্ধ্যায় থিয়েটারে গিয়েছিল। তাঁকে দেখতে প্রেক্ষাগৃহের সামনে ব‍্যাপক হুড়োহুড়ি হয়। ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলার। তাঁর সন্তানও ওই ঘটনায় গুরুতর আহত হয়। এখনও হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনার পর অল্লুর বিরুদ্ধে মামলা রুজু করেছে হায়দরাবাদ পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa